Web Analytics

অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (এপিসিআর)-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৪ থেকে ৭ মে পর্যন্ত মাত্র চার দিনে অন্তত আটটি জেলায় মুসলিম সম্প্রদায়ের ৩৪টি সম্পত্তিতে হামলা হয়েছে। কোচবিহার, হাওড়া, বারাসাত, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা মেট্রো অঞ্চলে এসব হামলায় মসজিদ, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেলসহ প্রায় ৫৪টি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সহিংসতায় অন্তত দুজন নিহত হয়েছেন। কোচবিহারের গোসাইনিমারিতে এক ব্যক্তি মসজিদ রক্ষা করতে গিয়ে প্রাণ হারান। হামলাকারীরা উসকানিমূলক স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং সংখ্যালঘুদের এলাকা ছাড়ার হুমকি দেয়। মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে হোটেল পুড়িয়ে দেওয়া, মাংসের দোকান বন্ধের চাপ এবং গবাদি পশুর হাটে হামলার অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুলডোজার মিছিলের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি ও মুসলিম নামযুক্ত স্থানের নাম পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কার্যালয় ও কর্মীদের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।