Web Analytics

জাতিসংঘের স্বাধীন বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজকে কোস্টারিকায় প্রবেশে বাধা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজধানী সান হোসের হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ তাকে আটকায়। কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে তার সম্মানসূচক ডিগ্রি নেওয়ার কথা ছিল। গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচক আলবানিজ এ সিদ্ধান্তকে লজ্জাজনক বলেছেন। ইসরাইল এবং জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন।

কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমের বাদিয়া বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আলবানিজের বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা রয়েছে। তবে সতর্কতার ধরন বা কোন দেশ তা জারি করেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। শুক্রবারও আলবানিজকে বিমানবন্দরে আটকে রাখা হয়েছিল। কোস্টারিকার বিভিন্ন রাজনৈতিক দলের আইনপ্রণেতা, আঞ্চলিক নেতা, মানবাধিকার সংগঠন এবং কোস্টারিকা বিশ্ববিদ্যালয় এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

মানবাধিকার আইনজীবী, বিচারক ও কৌঁসুলিদের আঞ্চলিক সংগঠন এজেইউএফআইডিএইচ আন্তঃআমেরিকান মানবাধিকার কমিশনের কাছে আবেদন করে কোস্টারিকা সরকারের ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটির মতে, এ নিষেধাজ্ঞা জাতিসংঘের বিশেষজ্ঞদের সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করতে পারে। কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ও অভিবাসন কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রবেশে বাধার আইনি ভিত্তি জানতে চেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।