Web Analytics

রাজধানীর বেইলি রোডের নাটক সরণিতে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা ও ভর্তুকি অবিলম্বে পুনর্বহালের দাবি জানিয়েছেন দেশের শতাধিক শীর্ষ নাট্যশিল্পী ও সংস্কৃতিকর্মী। ২৫ অক্টোবর গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে ১০১ জন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এ দাবি জানান। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সৈয়দ জামিল আহমেদ, সারা যাকের, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ ও ফেরদৌসী মজুমদার।

বিবৃতিতে বলা হয়, আগে এক শিফটে নাটক মঞ্চায়নে দলগুলোকে ভাড়া দিতে হতো ৫ হাজার টাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভর্তুকি চলতি বছরের জানুয়ারি থেকে বন্ধ হওয়ায় একই শিফটের ভাড়া বেড়ে ১১ হাজার ৫০০ টাকা হয়েছে। এতে নাট্যদলগুলো আর্থিক চাপে পড়েছে এবং ঐতিহ্যবাহী এই মঞ্চে প্রদর্শনীর আগ্রহ কমছে। ১৯৭৩ সালে এই মঞ্চ থেকেই দেশে টিকিট কেটে নাটক দেখার সংস্কৃতির সূচনা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয় ২০১৭ সালের জুন থেকে এখানে নাটক মঞ্চায়নে বিশেষ অনুদান দিত এবং ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ ছিল ১১ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা বন্ধ করা হয়। নাট্যকর্মীরা ২০২৬-২৭ অর্থবছরে ১১ মাসের জন্য ১৪ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ চেয়ে আবেদন করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।