Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত দেশের জনগণ কখনো মেনে নেবে না।

তিনি বলেন, বন্দরসংক্রান্ত যা কিছু হচ্ছে তা স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট ও করিডোরসহ বিভিন্ন নামে নানা সুযোগ-সুবিধা দেওয়া হলেও বাংলাদেশ কার্যত কোনো সুফল পায়নি বলে তিনি মন্তব্য করেন।

জাপান, চীন বা অন্য যেকোনো বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব বর্তমান সরকারের উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের ব্যর্থতা বা আপসকামিতা জনগণ দেখতে চায় না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।