Web Analytics

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সফর করেছেন। শনিবার থেকে শুরু হওয়া দুই দিনের সফরে তিনি ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে দেশভাগ, ভারত-বাংলাদেশ সীমান্ত ও অবৈধ অনুপ্রবেশসহ নানা বিষয়ে বক্তব্য দেন।

মোদি বলেন, একসময় পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার চক্রান্ত চলছিল, কিন্তু কংগ্রেস তখন লড়াই ছেড়ে দেয়। সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি আরও বলেন, বাংলার মানুষ দাঙ্গা ও রক্তপাতের কথা ভোলেনি এবং মুখার্জির স্মৃতিতে একটি বিশাল মূর্তি নির্মাণ করা হবে। মোদি দাবি করেন, কংগ্রেস, বাম ও তৃণমূল আমলে অনুপ্রবেশ ঘটেছে, তবে এখন সীমান্তে কাঁটাতারের অসমাপ্ত কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এখন শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের সরকার ক্ষমতায় এসেছে এবং দিল্লির সরকারের সঙ্গে মিলিতভাবে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।