Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে। পোশাক কারখানার মজুরি নিয়ে শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কয়েক জায়গায় শ্রমিকদের বিক্ষোভের ঘটনা তাদের ন্যায্য দাবি-দাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট নয়। তাঁর অভিযোগ, পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো কোনো মহল অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ ধরনের তৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ যদি গার্মেন্টস কারখানা বন্ধ করার উদ্দেশ্যে উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, তাহলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। সাংবাদিকেরা অনেক কারখানা বন্ধ থাকার কথা জানালে তিনি বলেন, এগুলো খুব শিগগির খোলার ব্যবস্থা করা হবে বলে তিনি আশা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।