Web Analytics

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জিয়া পরিবার ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালানো ব্যক্তিদের ইতিহাস ক্ষমা করবে না। তিনি বলেন, তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেই দেশটি গড়ে উঠেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা ও খুলনায় যুবদল নেতা মাহবুব হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব পাশবিক ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা আজ একত্রিত হয়েছেন, যা বিবেকের জাগরণকে নির্দেশ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।