Web Analytics

দেড় মাস বিরতির পর আবারও বাজার থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৭ কোটি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে কেনা হয়। এর আগে ২ মার্চ দুইটি ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৫৫৬ কোটি ডলার কিনেছে। রেমিট্যান্স বৃদ্ধির কারণে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। এপ্রিলের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৮১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি।

রেমিট্যান্স বৃদ্ধি ও ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬৬ বিলিয়ন ডলার, আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী যা ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।