Web Analytics

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করতেই হবে; এর কোনো বিকল্প নেই। বুধবার জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এ ব্যবস্থার কাঠামো, গঠনের প্রক্রিয়া, সময়সীমা ও বাছাই কমিটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদে এ বিষয়ে কয়েকটি প্রস্তাব রয়েছে। সমঝোতা না হলে বিকল্প হিসেবে র‍্যাঙ্কড চয়েস ভোটের প্রস্তাবও আছে এবং সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত ছিল। আলোচনার মাধ্যমে জাতীয়ভাবে গ্রহণযোগ্য অন্য কোনো প্রস্তাব এলে সেটিও বিবেচিত হবে। বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, তারা বিশেষ কমিটিতে এলে তাদের বক্তব্য শোনা যেত, কিন্তু তারা রাস্তায় আন্দোলনকে অগ্রাধিকার দিচ্ছে।

কমিটি গত ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য শুনেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে গুম, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক প্রতিহিংসা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে সেই বাহিনী নিজে তদন্ত করবে না; অন্য বাহিনী তদন্ত করবে বলে তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।