Web Analytics

ভারতের গুজরাট রাজ্যের মোরবি জেলায় এক মর্মান্তিক ঘটনায় এক ব্যক্তি ভাড়া পরিশোধ করতে না পেরে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাড়িওয়ালার হাতে তুলে দেন। মাত্র দুই হাজার রুপির বিনিময়ে এই অনৈতিক চুক্তি সম্পন্ন হয় বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তি ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, সুরেন্দ্রনগর জেলার ওই পরিবার জীবিকার সন্ধানে ছয় মাস আগে মোরবিতে আসে এবং মাসে দুই হাজার রুপিতে একটি বাসা ভাড়া নেয়। আর্থিক সংকটের কারণে চার মাস ধরে তারা ভাড়া দিতে পারেনি। এরপর ওই ব্যক্তি বকেয়া মেটাতে স্ত্রী ও মেয়েকে অনৈতিক কাজে বাধ্য করার জন্য বাড়িওয়ালার সঙ্গে চুক্তি করেন।

ভুক্তভোগী নারীর মা বিষয়টি জানতে পেরে মোরবি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ পোকসোসহ কঠোর আইনে মামলা করে এবং তৃতীয় এক সন্দেহভাজনকে খুঁজছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।