Web Analytics

ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সুরুজ জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা এলাকায় মজিদ মার্কেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় মজিদ মার্কেটসংলগ্ন সড়কের মোড়ে গতি কমান সুরুজ জামান। এ সময় মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা তাঁর বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।