Web Analytics

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় আরব দেশগুলোর অর্থনীতি বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের আগের মতো পণ্য ও জ্বালানি পরিবহনের নির্বিঘ্ন পরিস্থিতি ফিরে আসার সম্ভাবনা কম। রপ্তানি ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় আরব দেশগুলোকে ইরানের সঙ্গে নতুন সমঝোতায় যেতে হতে পারে।

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে বলেন, হরমুজ প্রণালিতে আগের মতো অবাধ পণ্য পরিবহন পুনরায় চালুর সম্ভাবনা খুবই কম। তাঁর ধারণা, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র সামরিক জাহাজকে ভবিষ্যতে এই জলপথে অবাধে চলাচলের অনুমতি দিতে ইরান রাজি হবে না।

বারাকাত বলেন, এসব দেশের প্রায় ৯০ শতাংশ রপ্তানি কার্যত আটকে আছে এবং ক্রেতা ও ব্যবসায়ীরা প্রতিদিন বিকল্প পথ খুঁজছেন। বিকল্প পরিবহনব্যবস্থা গড়ে ওঠায় পণ্যের দাম বেড়েছে, তবে এখনো বড় সরবরাহ সংকট তৈরি হয়নি। তাঁর মতে, দীর্ঘস্থায়ী অচলাবস্থা উপসাগরীয় অর্থনীতিতে আরও চাপ বাড়াবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।