Web Analytics

বাংলাদেশ নৌবাহিনী মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্টবোঝাই একটি কাঠের ইঞ্জিনচালিত বোটসহ ১১ জনকে আটক করেছে। গত ১৯ এপ্রিল ২০২৬ রবিবার রাতে সেন্টমার্টিন লাইটহাউস থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দূরে সন্দেহজনক বোটটি শনাক্ত করা হয়। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ দ্রুত সেখানে পৌঁছে ‘এফবি আব্দুর রহমান–২’ নামের বোটটি আটক করে।

তল্লাশিতে বোট থেকে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা। আটক ব্যক্তিরা পাচারচক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। নৌবাহিনী জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দেশের সমুদ্রসীমায় অবৈধ পাচার, চোরাচালান ও অপরাধ দমনে নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।