Web Analytics

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।

সকাল ৭টা ৫৯ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় শহরের জয়ের বাজার মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়। জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান। তরুণ প্রজন্মকেও জুলাইয়ের চেতনায় দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।