Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ বহাল থাকতে পারে, তবে তাকে কোনো সংসদীয় কমিটিতে রাখা যাবে না। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধীদলীয় নেতার অনুরোধের পর তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা কারও সদস্য পদ বাতিলের পক্ষে নন। তার ব্যাখ্যায়, অনৈতিক কাজের কারণে দল থেকে বহিষ্কার হলে সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ যায় না। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দলের বিপক্ষে ভোট দিলে অথবা দল থেকে নিজে পদত্যাগ করলে তার আসন শূন্য হতে পারে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দলের প্রতীকে নির্বাচিত কোনো সদস্য দলের সিদ্ধান্তের বাইরে ভোটদানে বিরত থাকলে বিরোধীদলীয় নেতা ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আসন শূন্য ঘোষণার জন্য সংসদে চিঠি দিতে পারেন। ড. শফিকুর রহমান বলেন, তার জানা মতে ৭০ অনুচ্ছেদে ভোটদানে বিরত থাকার কথা নেই। তবে নৈতিক অবস্থানকে সমর্থন করায় তিনি মন্ত্রীকে ধন্যবাদ জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।