Web Analytics

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলের বিমান হামলার ঘটনায় দেশটি বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। শুক্রবার নাবাতিয়েতে ইসরাইলি হামলায় অন্তত ১৩ জন নিরাপত্তা সদস্য নিহত হন বলে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে। সরকারি কমপ্লেক্সের কাছে অবস্থিত রাষ্ট্রীয় নিরাপত্তা কার্যালয়েও হামলা হয়। এর আগে বৈরুতের আবাসিক এলাকায় হামলায় তিন শতাধিক নিহত ও হাজারের বেশি আহত হন।

ইউরোপ, এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলো এ হামলার নিন্দা জানিয়েছে। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী পাকিস্তান ইসরাইলের তীব্র সমালোচনা করেছে। ভারত ও জাপান গভীর উদ্বেগ প্রকাশ করে লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানায়। আয়ারল্যান্ড যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানায়। আরব লিগ লেবাননের প্রতি সংহতি প্রকাশ করে এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেয়।

ইরানের সংসদ স্পিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পূর্বশর্ত হিসেবে লেবাননে যুদ্ধবিরতি ও ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্তির দাবি জানান, যা ইসলামাবাদে আসন্ন আলোচনাকে জটিল করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।