Web Analytics

ইরানের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে পাঠানো বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বৃহস্পতিবার ভূমধ্যসাগরের ক্রিটে অবস্থিত ইউএস নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি সউদা বে ঘাঁটি ত্যাগ করেছে বলে এএফপির এক আলোকচিত্রী জানিয়েছেন। একই দিনে জেনেভায় ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন এক দফা পরোক্ষ আলোচনা শুরু হয়।

জাহাজটি সোমবার থেকে ক্রিট ঘাঁটিতে অবস্থান করছিল। এথেন্সে অবস্থিত মার্কিন দূতাবাস রণতরির উপস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ইরানের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন এবং তেহরান নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হলে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, ইরানের কর্মসূচি পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে পরিচালিত হতে পারে।

ওয়াশিংটনের বর্তমানে মধ্যপ্রাচ্যে এক ডজনের বেশি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন, নয়টি ডেস্ট্রয়ার এবং আরও তিনটি যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।