Web Analytics

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগের স্টাইলে দেশ পরিচালনা করতে চাইলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো ভয়াবহ হবে। বুধবার দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘২৮ অক্টোবর ২০০৬ : আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামাল হোসেন ২০০৬ সালের ২৮ অক্টোবর ক্ষমতা হস্তান্তরের দিনের প্রেক্ষাপট নিয়ে বিএনপির ভূমিকা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, সেদিন নিরস্ত্র জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল এবং ওই ঘটনার হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া ২০ বছর ধরে বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি ঘটনাগুলোকে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেও বর্ণনা করেন।

তিনি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি মেহনতি মানুষ, শ্রমিক, ছাত্র ও যুবকদের অধিকার প্রতিষ্ঠা এবং ২৮ অক্টোবরের শহীদদের রক্তের সুবিচার নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।