Web Analytics

সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথম বিচার কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১১টায় রাজধানী দামেস্কে প্রকাশ্য শুনানি শুরু হয়, যা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথম বিচার হিসেবে বিবেচিত হচ্ছে। অভিযুক্তদের মধ্যে কেবল একজন, আসাদের খালাতো ভাই ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিব আদালতে উপস্থিত ছিলেন। দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার সাবেক প্রধান নাজিবকে হাতকড়া পরা অবস্থায় আদালতে হাজির করা হয়।

২০১১ সালে দারায় সরকারবিরোধী গ্রাফিতি আঁকার অভিযোগে কিশোরদের গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় নাজিবের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। এই ঘটনাই দেশজুড়ে বিক্ষোভের সূচনা করে, যা পরবর্তীতে ১৩ বছরের গৃহযুদ্ধে রূপ নেয়। ২০২৪ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর তিনি রাশিয়ায় পালিয়ে যান। এই যুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক লাখ বাস্তুচ্যুত হয়েছে।

আদালত আগামী ১০ মে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে। পরবর্তী পর্যায়ে ওয়াসিম আল-আসাদ, সাবেক গ্র্যান্ড মুফতি আহমেদ বদরুদ্দিন হাসুনসহ আরও কয়েকজন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তার বিচার অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।