Web Analytics

দেশজুড়ে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর মাদানী অ্যাভিনিউর সাঁতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা চালু করেছে। হাসপাতালটি দ্রুত নিজেদের কার্যক্রম পুনর্গঠন করে পৃথক আইসোলেশন ইউনিট, জরুরি ট্রায়াজ ব্যবস্থা, পৃথক NICU ও PICU জোন এবং আন্তর্জাতিক মানের সংক্রমণ নিয়ন্ত্রণ প্রটোকল চালু করেছে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত জীবাণুমুক্তকরণ, PPE ব্যবহার এবং নির্ধারিত চলাচল ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে।

দূরবর্তী অঞ্চল থেকে আসা শিশুদের চিকিৎসা সহজলভ্য করতে ওয়ার্ড খরচে কেবিন সুবিধা এবং জরুরি সেবা ও চিকিৎসা ব্যয়ে ছাড় দেওয়া হচ্ছে। গুরুতর রোগীদের জন্য ওয়ান-টু-ওয়ান নার্সিং সাপোর্ট ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ জন হাম রোগীর চিকিৎসা সম্পন্ন হয়েছে, যার মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খান বলেন, সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ, সংক্রমণ নিয়ন্ত্রণ ও সাশ্রয়ী চিকিৎসাই এই সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।