Web Analytics

সংকটে থাকা চারটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর জন্য তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডকে এই সময়ের মধ্যে নতুন মূলধন সংগ্রহ, তারল্য নিশ্চিত এবং আমানতকারীদের অর্থ পরিশোধে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। শর্ত পূরণে ব্যর্থ হলে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী রেজল্যুশন বা অবসায়ন কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ধারা ১৫ অনুযায়ী পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে শর্তসাপেক্ষে সময় দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে সম্পদ বিক্রি, বকেয়া ঋণ আদায় এবং শ্রেণিকৃত ঋণ পুনঃতফসিলের মাধ্যমে খেলাপি ঋণের হার কমাতে হবে। পুনর্গঠনের পুরো প্রক্রিয়ায় আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এছাড়া নয়টি সংকটাপন্ন প্রতিষ্ঠানের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে রেজল্যুশন প্রক্রিয়ায় নেওয়া হবে এবং আমানত ফেরতের আগে ফরেনসিক অডিটের মাধ্যমে অনিয়ম চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।