Web Analytics

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানে দীর্ঘস্থায়ী বা অনির্দিষ্টকালের যুদ্ধের সম্ভাবনা নাকচ করেছেন। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নির্ধারিত লক্ষ্য অর্জন করবে বলে তিনি আত্মবিশ্বাসী। অনেক কাজ বাকি থাকলেও ট্রাম্প এই সংঘাতকে আরেকটি অন্তহীন যুদ্ধে পরিণত হতে দেবেন না বলে ভ্যান্স মন্তব্য করেন।

ভ্যান্স বলেন, বিদেশে সামরিক অভিযানের সমালোচনা করা এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি কখনোই ব্যবহার করা যাবে না—এমন অবস্থান নেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প লক্ষ্য অর্জনের পর প্রশাসন অন্যান্য কাজের দিকে মনোযোগ দেবে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনা অব্যাহত রয়েছে। জবাবে ইরান ইসরাইল ও আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। জুনে কাঠামোগত সমঝোতা সই ও আলোচনার পরও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে মতপার্থক্যে আলোচনা ভেস্তে যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।