Web Analytics

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় ১০ দিনব্যাপী কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলা পুলিশ ১ হাজার ১০৬ জনকে আটক ও গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

আটক ও গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৮৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ১ হাজার ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে, ৫৩ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় এবং সাতজনের বিরুদ্ধে নিয়মিত মামলায় ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ১৩ জন পুরোনো মামলায় এবং দুজন আগের পরোয়ানায় গ্রেপ্তার দেখানো হয়।

থানাভিত্তিক হিসাবে হাতিয়ায় সর্বোচ্চ ২৮৯ জন আটক হন। এরপর বেগমগঞ্জে ১৮৩ জন, কোম্পানীগঞ্জে ১৩১ জন এবং সুধারাম মডেল থানায় ১২৫ জনকে আটক করা হয়। পুলিশ বলেছে, দেশব্যাপী ও বিশেষ করে চট্টগ্রাম বিভাগে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নোয়াখালীতেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরকে নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।