Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি শনিবার সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইল নতুন হামলা চালালে ইরান ভৌগোলিক সীমারেখা না মেনে তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য নতুন হামলার ইঙ্গিত এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান সরকার উৎখাতের বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা বেড়েছে। ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর সামরিক অভিযান হতে পারে বলেও উদ্বেগ রয়েছে।

সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খামেনি ইরানের লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ও আঞ্চলিক মিত্রকে সম্ভাব্য ইরানি পাল্টা হামলা মোকাবিলার প্রস্তুতি নিতে বলেছে বলে কূটনীতিকেরা জানিয়েছেন। তবে ট্রাম্প নতুন অভিযানের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কূটনৈতিক সমাধান সম্ভব হলে যুক্তরাষ্ট্র তাতে আগ্রহী থাকবে।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ যোগাযোগ চলছে, যদিও ইরান আপাতত সরাসরি বৈঠকে রাজি নয়। হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে বিরোধ আলোচনার বড় বাধা হয়ে আছে। সেখানে জাহাজ চলাচলে ইরানের বিধিনিষেধ এবং নৌমাইনে ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।