Web Analytics

আমেরিকার নাগরিক ও শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে দোষ স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। ৫৪ বছর বয়সী গুপ্ত বিচারক সারাহ নেটবার্নের আদালতে স্বীকার করেন, ২০২৩ সালে তিনি পান্নুনকে হত্যার জন্য এক ঘাতককে ভাড়া করেছিলেন। আদালতে তিনি জানান, ঘাতককে ১৫ হাজার ডলার প্রদান করেছিলেন, তবে যাকে তিনি ঘাতক ভেবেছিলেন, তিনি আসলে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত ছিলেন। পান্নুন যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘শিখ ফর জাস্টিস’-এর নেতা, যা ভারতের পাঞ্জাব প্রদেশে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচার চালায়।

আমেরিকার অ্যাটর্নির দপ্তর জানায়, ২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রের প্রাগ বিমানবন্দরে নিখিল গুপ্তকে আটক করা হয় এবং পরে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় তার সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে। যুক্তরাষ্ট্রের আইনে তিনি ২০ থেকে ২৪ বছরের কারাদণ্ড পেতে পারেন। এফবিআই জানায়, মতপ্রকাশের স্বাধীনতা চর্চার কারণেই পান্নুনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সংস্থাটি আরও জানায়, গুপ্ত ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের সঙ্গে কাজ করতেন, যিনি বর্তমানে পলাতক।

এই মামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ওয়াশিংটন ও অটোয়া অভিযোগ করেছে, তাদের ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে, তবে নয়াদিল্লি এসব অভিযোগ অস্বীকার করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।