Web Analytics

ঢাকা-১৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরার উদ্যোক্তা ও ব্যবসায়ীদের রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি থেকে রক্ষা করার অঙ্গীকার করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে উত্তরা ১২ নম্বর সেক্টরে এক পথসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। আদীব বলেন, উত্তরার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজির শিকার হচ্ছেন এবং তিনি জোর-জুলুমমুক্ত ইনসাফের ঢাকা-১৮ গড়ার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, জনগণের প্রতিটি ভোট সংরক্ষণ করা হবে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করা হবে। কেউ যদি ভোটে বাধা দেয়, তবে জীবন দিয়েও ভোট রক্ষা করা হবে। জামায়াত-এনসিপি জোটের এই প্রার্থী অভিযোগ করেন, উত্তরার নাগরিক সমস্যাগুলো সমাধানে দীর্ঘদিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি তীব্র যানজট ও নাগরিক সেবার ঘাটতির কথা উল্লেখ করে বলেন, পুরো ঢাকা-১৮ আসনকে অব্যবস্থাপনা থেকে মুক্ত করা হবে।

এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা উত্তরার বিভিন্ন স্থানে গণসংযোগ চালান এবং আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় শাপলা কলি প্রতীকের লিফলেট বিতরণ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।