Web Analytics

ইয়েমেনের পশ্চিমা সরকারের সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে ১৭৮ জন হুথি যোদ্ধা হতাহত হয়েছেন। তবে নিহত ও আহতের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করা হয়নি। সামরিক মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান।

আল-নুজাইলির ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন ইয়েমেন ডন’-এর অংশ হিসেবে গত কয়েক ঘণ্টায় তাদের বাহিনী ৬৬০টি হামলা চালিয়েছে। এসব হামলায় হুথিদের অবস্থান, তাদের সহায়তায় পাঠানো অতিরিক্ত সেনাদল এবং অস্ত্রশস্ত্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সামরিক মুখপাত্র আরও বলেন, হামলায় ৭৪টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে হামলার নির্দিষ্ট স্থান কিংবা হুথি বাহিনীর লক্ষ্যবস্তুগুলোর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।