Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা এবং করণীয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘদিন অবহেলিত ও বেহাল অবস্থায় থাকা সড়কগুলো দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পিরোজপুরের সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন তিনি।

বৈঠকে কর্মকর্তারা জানান, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় এলজিইডি প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছিল। প্রধানমন্ত্রী উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।