Web Analytics

লেবাননের নাবাতিহ অঞ্চলে হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ ঘাঁটি দখলের অভিযানে এক ইসরাইলি সেনা নিহত ও ১৩ জন আহত হয়েছেন। শনিবার ভোরে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে কাফর তিবনিত গ্রামে রকেট ও ড্রোন হামলায় এ ঘটনা ঘটে বলে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। নিহত সেনার নাম নির বেন আরি (২১), তিনি কমান্ডো ব্রিগেডের মাগলান ইউনিটের সদস্য ছিলেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আইডিএফ জানায়, আল-তাহের পর্বতশ্রেণির নিচে অবস্থিত এই ঘাঁটিটি হিজবুল্লাহর ‘বদর’ আঞ্চলিক ডিভিশনের মূল কেন্দ্র, যেখানে এখনো তীব্র লড়াই চলছে। এর একদিন আগে একই ঘাঁটি দখলের চেষ্টায় চার ইসরাইলি সেনা নিহত হয়েছিলেন, যাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহনও ছিলেন।

এই হামলার পর ইসরাইল দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক বিমান হামলা চালায়। লেবাননের গণমাধ্যম ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এসব হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, তারা ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চল’-এর বাইরে আপাতত হামলা বন্ধ রেখেছে, তবে ভেতরে অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।