Web Analytics

পারমাণবিক যুদ্ধ অর্থহীন এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়—এই বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একমত হয়েছেন বলে জানানো হয়েছে। তাদের নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকের সম্মতির ভিত্তিতে চীন চার দফা ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, তিন দেশ কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে তারা সংলাপ চালিয়ে যাবে। প্রতিবেদনে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ নিয়েও আলোচনার কথা উল্লেখ করা হয়েছে।

ঘোষণায় জাতিসংঘকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সংস্কারের বিষয়ে তিন নেতার ঐকমত্যের কথাও বলা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের এখতিয়ারের অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনটির সূত্র হিসেবে মিডল ইস্ট আইয়ের নাম উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।