মেমোরিয়াল ট্রাস্টের নামে করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিলের ২৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ৪১টি তফসিলি ব্যাংকের কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের গণসংযোগ শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ অন্যদের আসামি করা হয়েছে। এজাহার অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ছিলেন শেখ হাসিনা এবং সহ-সভাপতি ছিলেন শেখ রেহানা।
এজাহারে ব্যক্তিগত লাভের অসৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গঠন এবং বিএবির মাধ্যমে প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে অর্থ সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। দুদক জানিয়েছে, ৪১টি ব্যাংক থেকে পাওয়া তথ্য ও নথি পর্যালোচনা করা হয়েছে। অর্থের উৎস, বণ্টন ও ব্যবহারের বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর লেনদেনের তথ্য এবং মামলার অভিযোগ যাচাই করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।