Web Analytics

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনা সমুন্নত রাখতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বুধবার সকালে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। আন্দোলনের সব শহীদ পরিবার ও আহতদের সার্বিক কল্যাণে সরকার পাশে রয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কাজ করছে। শহীদ পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার জন্যও পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি জানান।

শহীদ শাকিব আঞ্জুমের বাবা তাঁর সন্তান হত্যার বিচার এবং অভিযুক্তদের দ্রুত কঠোর শাস্তি দাবি করেন। মন্ত্রী বলেন, শহীদদের সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে সরকার কাজ করছে। সকাল থেকে হাজার হাজার মানুষ পুষ্পস্তবক নিয়ে স্মৃতিস্তম্ভে ভিড় করেন। স্মৃতিস্তম্ভের আশপাশ ও নগরজুড়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।