Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৬ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৮১ দশমিক ৬৬ ডলারে পৌঁছায়, যা ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম সর্বোচ্চ ৮২ দশমিক ৩০ ডলার পর্যন্ত উঠেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল, কারণ কয়েকটি তেলবাহী জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়, যা সরবরাহ নিয়ে উদ্বেগ কমায়। তবে নতুন করে ভূরাজনৈতিক অনিশ্চয়তা দাম বাড়িয়ে দিয়েছে।

এদিকে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলো জানিয়েছে, আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।