Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধীদলীয় নেতা ও দলের আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দ্য অস্ট্রেলিয়ান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে প্রতিবাদ জানিয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিবেদনটি প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

পরওয়ার বলেন, সংসদ-অনুমোদিত সরকারি সফরের দিন প্রতিবেদন প্রকাশকে কাকতালীয় মনে করার সুযোগ নেই এবং এটি আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচিত বিরোধী দলকে হেয় করার পরিকল্পিত চেষ্টা। তিনি প্রতিবেদনে ডা. শফিকুর রহমানের মন্তব্য না দেওয়ার দাবিও প্রত্যাখ্যান করেন। তার ভাষ্য, প্রকাশের আগে রহমানের কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বা সফরসঙ্গীদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।

জামায়াত জানায়, রহমানের পক্ষে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি Nationwide News Pty Ltd-কে অস্ট্রেলিয়ার Defamation Act 2005 (NSW)-এর ১২এ ধারা অনুযায়ী আনুষ্ঠানিক কনসার্নস নোটিশ পাঠিয়েছেন। এতে সাতটি কথিত মানহানিকর ইঙ্গিতের সংশোধন, প্রতিবেদন প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও নথি সংরক্ষণের দাবি রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে এবং আইনগত পদক্ষেপের সম্ভাবনার কথাও বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।