Web Analytics

বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিতর্কিত লাল কার্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ৪০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা। ফিফার ডিসিপ্লিনারি কমিটি তার এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করলেও আর্থিক শাস্তি বহাল থাকে। জরিমানার অর্ধেক বহন করবে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন।

ফিফা জানিয়েছে, ডিসিপ্লিনারি কোডের দুটি পৃথক ধারা ভঙ্গের দায়ে এই জরিমানা করা হয়েছে। বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঘিরে বিশ্ব ফুটবলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন ও উয়েফা প্রকাশ্যে এর বিরোধিতা করেছে। অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত পরিবর্তন হয়।

ইনফান্তিনো দাবি করেছেন, ফিফার বিচারিক সংস্থাগুলো সম্পূর্ণ স্বাধীন এবং সভাপতির কোনো হস্তক্ষেপ নেই। তিনি স্বীকার করেছেন যে ট্রাম্প ফোন করেছিলেন, তবে বিষয়টি স্বাধীন বিচারিক প্রক্রিয়ার মধ্যে ছিল বলে জানিয়েছেন। বালোগুন ইস্যুতে বিতর্ক এখনো অব্যাহত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।