Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে, ইরানের সঙ্গে সংঘাত বাড়ালে একসময় ইসরাইলকে একাই লড়তে হতে পারে। অ্যাক্সিওসের উদ্ধৃতি অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, সতর্ক না থাকলে ইসরাইল দ্রুত একা হয়ে পড়বে।

এই সতর্কবার্তা আসে এমন সময়ে যখন ইরান ও ইসরাইল উভয় দেশই পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা দেয়। নেতানিয়াহু জানান, সংঘাত এখন নিয়ন্ত্রণে, আর তেহরান জানায়, আপাতত সামরিক পদক্ষেপ বন্ধ রাখা হবে, তবে ইসরাইল আবার হামলা চালালে জবাব দেওয়া হবে। ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দপ্তর এ ঘোষণা দেয়।

দুই মাসের পাল্টাপাল্টি হামলার পর রবিবার রাতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয় এবং সোমবার সকালেও হামলা চলতে থাকে বলে রয়টার্স ও এএফপি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।