Web Analytics

যুক্তরাষ্ট্রে গত শুক্রবারের বড় বিমান চলাচল বিপর্যয়ে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয় এবং বিয়ে, পারিবারিক অনুষ্ঠান, শেষকৃত্য, কাজ ও খেলাধুলার আয়োজনে যেতে চাওয়া ১০ লাখের বেশি মানুষের পরিকল্পনা ব্যাহত হয়। সোমবারের মধ্যে বিমান চলাচল অনেকটাই স্বাভাবিক হলেও পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিক করার দাবি জোরালো হয়েছে। আসন্ন থ্যাংকসগিভিং ভ্রমণ মৌসুম ঘিরেও উদ্বেগ তৈরি হয়েছে।

পরিবহনমন্ত্রী শন ডাফি কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তাঁর ব্যাখ্যায়, পুরোনো তামার তার বদলানোর সময় বিপুল তথ্য নেটওয়ার্কে প্রবেশ করে পুরো ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনকে দায়ী করে খণ্ড খণ্ড অর্থায়নের বদলে বড় অঙ্কের বরাদ্দ দাবি করেন।

ডেমোক্র্যাটরা বিস্তারিত ব্যয় পরিকল্পনা ছাড়া ৩০ বিলিয়ন ডলার থেকে ৫০ বিলিয়ন ডলারে নতুন অর্থায়ন চাওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন। সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেন, আগে দেওয়া ১২ বিলিয়ন ডলারের মাত্র এক-তৃতীয়াংশ ব্যয় হয়েছে। সেপ্টেম্বরের জিএও প্রতিবেদনে এফএএ প্রকল্পে পূর্ণাঙ্গ ব্যয় প্রাক্কলন ও নির্দিষ্ট সময়সূচির ঘাটতির কথাও বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।