Web Analytics

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাইকোর্ট আরও ছয় মাস সময় দিয়েছে। ২০২৬ সালের ২৬ এপ্রিল রোববার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় এবং তদন্তের জন্য ছয় মাস সময় নির্ধারণ করে। পিবিআই প্রধানের নেতৃত্বে চার সদস্যের এই টাস্কফোর্স মামলাটির তদন্ত পরিচালনা করছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক সাগর ও রুনি খুন হন। নতুন সময়সীমা অনুযায়ী তদন্ত কার্যক্রম হাইকোর্টের তত্ত্বাবধানে চলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।