Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক চাপে ফেলেছে। ট্রাম্পের অবস্থান ও নিজ রাজনৈতিক জোটের কঠোর অবস্থানের মধ্যে পড়ে নেতানিয়াহু জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। রোববার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও ইরান চুক্তি বা লেবানন সীমান্তের সংঘাত নিয়ে কোনো মন্তব্য করেননি।

নেতানিয়াহুর সরকারের কয়েকজন সদস্য চুক্তিটিকে ইসরাইল ও মুক্ত বিশ্বের জন্য ক্ষতিকর বলে সমালোচনা করেছেন এবং দাবি করেছেন এটি ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে অতীতের বিষয় হিসেবে দেখতে চান এবং ইসরাইল ও হিজবুল্লাহ উভয়কেই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। উত্তর ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলাকে তিনি তুচ্ছ বলে মন্তব্য করেন এবং ইসরাইলকে সংযত থাকার পরামর্শ দেন।

বিশ্লেষকদের মতে, লেবানন ইস্যুটি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার অংশ হতে পারে, তবে চুক্তির পূর্ণ বিবরণ প্রকাশ না হওয়ায় ইসরাইলের প্রতি প্রত্যাশা এখনো স্পষ্ট নয়। ইসরাইল এই চুক্তির সরাসরি পক্ষ নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।