Web Analytics

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। রোববার দুপুর ১টার দিকে বটতলা থেকে মিছিল শুরু হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন হল ও প্রধান সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদ, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিলকারীরা দুই শিক্ষার্থীর সন্ধান ও প্রশাসনের জবাবদিহি চেয়ে স্লোগান দেন। আন্দোলনকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ইউসুফ আলী অবিলম্বে নিখোঁজদের সন্ধান নিশ্চিত করার দাবি জানান। তাঁরা জীবিত না থাকলে অন্তত তাঁদের কবরের সন্ধান পরিবারকে দেওয়ার কথাও বলেন। তিনি তদন্ত কমিটির অগ্রগতি ও স্পষ্ট প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে প্রকাশের দাবি করেন। তা না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।