বাংলাদেশ ব্যাংক নতুন এক সার্কুলারে জানিয়েছে, এখন থেকে ব্যাংকগুলো গ্রাহকের ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দিতে পারবে। গ্রাহকের কাছে থাকা ট্রেজারি বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়া যাবে। তবে সুদসহ মোট ঋণের পরিমাণ কোনোভাবেই বন্ডের অভিহিত মূল্য অতিক্রম করতে পারবে না। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, অনেক ব্যাংক তাদের গ্রাহকদের ওভারড্রাফট বা মেয়াদি ঋণ দেওয়ার ক্ষেত্রে ট্রেজারি বন্ডকে বন্ধক হিসেবে নিতে আগ্রহী হওয়ায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংককে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এফএমআই) সিস্টেমে বন্ডটি লিয়েন মার্ক করতে হবে। ঋণের মেয়াদ কোনোভাবেই বন্ডের মেয়াদের বেশি হতে পারবে না এবং গ্রাহকের কাছ থেকে বন্ড কেনার উদ্দেশ্যে কোনো ব্যাংক ঋণ দিতে পারবে না।
এই নির্দেশনা ব্যাংকগুলোর জন্য নিরাপদ ঋণ প্রদানের সুযোগ তৈরি করবে এবং ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়তা করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।