Web Analytics

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং ইন্দোনেশিয়ার পলিটেকনিক পারকাপালান নেগারি সুরাবায়া (পিপিএনএস)-এর মধ্যে ১ ফেব্রুয়ারি ডুয়েটের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মানবসম্পদ বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তির উন্নয়নে শিক্ষা, গবেষণা ও কমিউনিটি সার্ভিসে সহযোগিতা সম্প্রসারণই এই চুক্তির মূল লক্ষ্য। অনুষ্ঠানে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় যৌথ গবেষণা, প্রকাশনা, আন্তর্জাতিক সম্মেলন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং ল্যাব ও ওয়ার্কশপ ব্যবহারের সুযোগ অন্তর্ভুক্ত রয়েছে। এটি দুই দেশের শিক্ষা ও সংস্কৃতির মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার সেতুবন্ধনকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ পিপিএনএস একটি রাষ্ট্রীয় পলিটেকনিক প্রতিষ্ঠান, যা সুরাবায়া শহরে অবস্থিত এবং জাহাজ নির্মাণ ও সামুদ্রিক প্রযুক্তি শিক্ষায় বিশেষায়িত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।