Web Analytics

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা সামরিক বাহিনীকে ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছে বলে বুধবার সন্ধ্যায় দেশটির গণমাধ্যম জানিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জবাবে ইরান বলেছে, নতুন হামলা হলে সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে দেওয়া হবে এবং পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত আগ্রাসনে জড়িত সামরিক ঘাঁটিগুলো পাল্টা হামলার বৈধ লক্ষ্য হবে।

ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, এই নির্দেশনা নতুন যুদ্ধের সূচনা ঘটাতে পারে এমন সামরিক তৎপরতার পথ তৈরি করতে পারে। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট নতুন সরকার গঠনের আগে সরাসরি ও তাৎক্ষণিক হুমকি ছাড়া সামরিক মোতায়েন না করতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ হলে সংশ্লিষ্টদের জন্য কোনো নিরাপদ দূরত্ব বা আশ্রয় থাকবে না।

কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার চেষ্টা চলছে, তবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবকে বড় বাধা বলেছেন ইরানি কর্মকর্তা মোহাম্মদ বাঘের গালিবাফ। তেহরান ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য দেশে সরানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৭৬ ডলার এবং ডব্লিউটিআই ৮৬ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।