Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় সামান্য সংকট ও লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশের পর পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, বাজারে সাময়িক চাপের কারণ হলো ভোক্তাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করা। আমদানিকারক ও রিফাইনারি মালিকদের তথ্য অনুযায়ী বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তিনি ভোক্তাদের অযথা বেশি কেনাকাটা না করার আহ্বান জানান এবং সতর্ক করেন যে এতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম জোরদার করা হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাবে এবং অনিয়ম ধরা পড়লে সরকার ব্যবস্থা নেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।