Web Analytics

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, একটি একক পরাশক্তির আধিপত্য বিশ্ববাসীর জন্য ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তার মতে, বিশ্বে আরও ন্যায়সংগত বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থা গড়ে উঠছে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ নিয়ে উদ্বেগ জানান লাভরভ। তিনি সতর্ক করেন, সম্প্রসারণ অব্যাহত থাকলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ভূখণ্ড আর অবশিষ্ট থাকবে না এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে। তিনি বলেন, দক্ষিণ ও পূর্বাঞ্চলের দেশগুলো নিজেদের সার্বভৌম উন্নয়নকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করায় বিশ্ব রাজনীতিতে ভারসাম্যের পথ এগোচ্ছে।

ফিলিস্তিনসহ লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সুদান, সোমালিয়া ও দক্ষিণ সুদানের পরিস্থিতি মোকাবিলায় প্রচলিত পদ্ধতির বাইরে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। কিউবার ওপর যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ প্রত্যাহারের দাবিও পুনর্ব্যক্ত করেন লাভরভ। নুরেমবার্গ বিচার শেষ হওয়ার ৮০ বছর পূর্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর শিক্ষা এখনো সবাই গ্রহণ করেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।