Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমে প্রকৃত পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে এই খাতের বিদ্যমান অনেক সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। তিনি বলেন, সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে বিজেসি প্রতিনিধি দল ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান নীতিমালা এখনো এনালগ হলেও চ্যালেঞ্জগুলো ডিজিটাল, তাই দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগের সঙ্গে খাপ খাইয়ে নিতে নীতিমালার আধুনিকায়ন প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সরকার কোনো কিছু চাপিয়ে না দিয়ে বরং সহায়ক ভূমিকা পালন করতে চায়।

জহির উদ্দিন স্বপন জানান, গণমাধ্যম সংশ্লিষ্ট সমস্যার টেকসই সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে একটি গণমাধ্যম কমিশন গঠন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, অংশীজনদের গঠনমূলক পরামর্শ কমিশনকে কার্যকর করতে সহায়ক হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।