Web Analytics

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘোষণা করেছেন, দেশের সব ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে নরমাল ডেলিভারির জন্য রুমের ব্যবস্থা করতে হবে, অন্যথায় তাদের লাইসেন্স বাতিল করা হবে। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির ওয়ার্কশপে অংশ নিয়ে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, নরমাল ডেলিভারিতে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, আগে গ্রামীণ এলাকায় দাইরা সন্তান প্রসবে সহায়তা করতেন, কিন্তু এখন বেশির ভাগ প্রসব সিজারিয়ান পদ্ধতিতে হচ্ছে, যার ফলে নবজাতকরা শাল দুধ থেকে বঞ্চিত হচ্ছে এবং পুষ্টির ঘাটতি দেখা দিচ্ছে। তিনি হামকে পুষ্টিহীনতার কারণে সৃষ্ট একটি প্রাণঘাতী রোগ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন ছাড়া সুষম অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ডেঙ্গু চিকিৎসায় স্যালাইনের কোনো সংকট নেই এবং রোগীরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল না ছাড়ার পরামর্শ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।