Web Analytics

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার দিক থেকে ছুটে আসা গুলিতে গুরুতর আহত নয় বছর বয়সী শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানিয়েছেন, মঙ্গলবার বিকেল চারটার মধ্যে শিশুটিকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

চিকিৎসকদের সর্বশেষ তথ্যমতে, শিশুটির মাথায় অস্ত্রোপচার করা হলেও গুলিটি বের করা সম্ভব হয়নি, কারণ এটি মাথার গভীরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছে। চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুনুর রশিদ জানান, নিউরো সার্জারির বিশেষজ্ঞ দল অস্ত্রোপচার পরিচালনা করে ক্ষতস্থান পরিষ্কার করেছেন।

গত রোববার সকাল দশটার দিকে টেকনাফের হোয়াইক্যং এলাকার তেচ্ছা ব্রিজের কাছে হুজাইফা গুলিবিদ্ধ হয়। সে স্থানীয় মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনের বড় সন্তান এবং হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।