Web Analytics

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে মাহমুদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আটটার দিকে উপজেলার রাজাপুর এলাকার হাইল হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহমুদ সিরাজনগর এলাকার বক্সবাড়ির আসকর আলীর ছেলে এবং তিনি পরিবারসহ শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে মাহমুদ হাইল হাওরে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে রাজাপুর এলাকায় হাওরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।