Web Analytics

৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিসে পিএসসির চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেটে অন্তর্ভুক্ত না হওয়া ৫৪ প্রার্থীকে পুনরায় গেজেটভুক্ত করার দাবি জানিয়েছেন বঞ্চিতরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন ও মানববন্ধন থেকে তারা জানান, শনিবার সকাল ১০টার মধ্যে যৌক্তিক সিদ্ধান্ত না পেলে শাহবাগে ‘আত্মাহুতি’র কর্মসূচি পালন করবেন।

বক্তারা বলেন, বিসিএসের সব ধাপ পেরিয়ে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও সুনির্দিষ্ট ও ন্যায়সংগত কারণ ছাড়া তাদের গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণ প্রকাশ এবং যোগ্য প্রার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানান তারা। তাদের দাবি, অনেকেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং উপস্থিত প্রার্থীদের কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নেই। রাজনৈতিক পরিচয় বা অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বঞ্চিত করা বৈষম্যমূলক হবে বলেও তারা মন্তব্য করেন।

প্রার্থীদের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং ২০২৫ সালের ২৭ নভেম্বর পিএসসি ১ হাজার ৮০৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে। ১৪ অক্টোবরের চূড়ান্ত গেজেটে ১ হাজার ৭০২ জন নিয়োগ পান, ফলে ১০৫ জন বাদ পড়েন। আন্দোলনকারীদের ভাষ্য, এদের মধ্যে ৪৮ জন মেডিকেল পরীক্ষায় অংশ নেননি; সব ধাপ অতিক্রম করেও ৫৪ জন গেজেটবঞ্চিত রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।